এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৪ অক্টোবর ২০২৬ রবিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মো. আহাজ উদ্দীন:

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০০:৫৯

আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০০:৫৯

০ ২৭ ০ ০

শেয়ার:

সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩০০ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাওসার আজিজ।

News

১ অক্টোবর বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী গুড়পুকুর মেলা-২০২৬।

 প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাওসার আজিজ।

​উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলা প্রাঙ্গণ ও স্থানীয় কারুশিল্পীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​

জেলা প্রশাসক মিজ্ কাওসার আজিজ বলেন, সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের ঐতিহ্য এই গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। এখানে শান্তিশৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।  

তিনি আরও বলেন, এ বছর একটি অভিনব বিষয় এখানে করেছি যে, আমরা সাতক্ষীরায় যাতে মেলার সময়টাতে কোনো রকম পরিবেশ বিপর্যয় না হয়, পরিবেশের দূষণ না হয়, সেজন্য প্রত্যেকটা স্টলের সাথে আমরা আবশ্যকীয়ভাবে ডাস্টবিন রাখার ব্যবস্থা করেছি। এবং প্রতিদিন পৌরসভা কর্তৃপক্ষ এখান থেকে যত রকমের ময়লা-আবর্জনা হবে সেগুলো তারা ক্লিন করে পরিষ্কার করে নিয়ে যাবে। 

সাতক্ষীরাবাসীকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, এই মেলাটি আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, আপনাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই মেলায় আপনারা সবাই আসবেন, সমানভাবে আমন্ত্রিত এবং মেলার যে সুন্দর পরিবেশ সেটিও বজায় রাখবেন।

​ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল বলেন, ঐতিহ্যবাহী গুরু পুকুরের মেলা, এটা ৩০০ বছরের ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় আবারও আয়োজন হচ্ছে। আমরা এই মেলাকে নির্বিঘ্ন করতে, অর্থাৎ এই মেলাটা সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ উপায়ে যেন অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আমরা ইন্টেলিজেন্স কালেকশন এ বিষয়ে শুরু করে, এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন, সেগুলো মনিটর করা এবং আমাদের ইউনিফর্ম পুলিশ এছাড়া সাদা পোশাকের পুলিশ তারাও কাজ করে যাচ্ছে। আর এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনটা যেন শৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থাপনা যেন সম্পন্ন হয়, সেজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। সে অনুযায়ী আমাদের জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে। তাছাড়া সাইবার পেট্রোলিং সেটাও আমরা করছি। সোশ্যাল মিডিয়াতে এ সম্পর্কিত কোনো বিষয় যেন কেউ কোনো গুজব ছড়াতে না পারে, সেটার জন্য আমরা মনিটর করছি।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) রিপন মন্ডল,  সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

২০ অক্টোবর পর্যন্ত চলা এই মেলা ঘিরে পুরো সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


মেলা জেলা প্রশাসক

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com