এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মো. আহাজ উদ্দীন:

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯

১৩

শেয়ার:

সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় বিশাল আনন্দ মিছিল

সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিলে মুখর শহর, আগামী নির্বাচনে ৪ আসনেই বিজয়ের প্রত্যয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় একটি বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

News

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা এবং বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সভাপতিত্ব করেন সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, আমাদের পথ চলার দিশারী, যিনি দীর্ঘদিন ধরে এই দলকে পরিচালনা করেছেন—দেশরত্ন বেগম খালেদা জিয়া। আজকে যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যুবদলের সম্মানিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূর ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সাতক্ষীরায় যুবদলের এই কমিটি উপহার দিয়েছেন।

​তিনি আরও বলেন, উপরে আল্লাহ আছেন, এই দলকে আমরা সুশৃঙ্খলভাবে একত্রিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে সাতক্ষীরার এই চারটি আসনেই ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব। যুবদলের যে ভাইয়েরা আজ এখানে উপস্থিত আছেন, যারা আসেননি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি—সব ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে যুবদল করুন। আর কোনো গ্রুপিং চলবে না।

​হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


কমিটি ঘোষণা যুবদল

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com