এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মো. আহাজ উদ্দীন:

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

১৭

শেয়ার:

সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী

বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পুরোপুরি আস্থাশীল উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অপচেষ্টাও সমানভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

News

১৩ সেপ্টেম্বর ​রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সময়োপযোগী করতে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের বাক্স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে সংশোধনী প্রস্তাবটি আরও যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ উপকমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় গণমাধ্যমের সম্পাদকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজি কঠোর হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করতে পুলিশ প্রশাসনকে ইতোমধ্যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রার বদলিতে নতুন লটারি পদ্ধতি জমি নিবন্ধনে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ভালো পোস্টিং পাওয়ার জন্য সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে অর্থ লেনদেনের দুর্নাম রয়েছে। এই নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো ঢাকা শহরে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি পদ্ধতি চালু করা হচ্ছে। খুব দ্রুতই এই স্বচ্ছ পদ্ধতি সারা দেশে বাস্তবায়ন করা হবে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে এলএনজি ও সার আমদানি করা সম্ভব হচ্ছে না, যার ফলে কিছু সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলা এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থার জন্য দেশে খুব দ্রুত ‘সোলার বিপ্লব’ ঘটানোর ওপর জোর দেওয়া হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য অধ্যাপক ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাও আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের মুহাদ্দিস রবিউল বাসার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, বিএনপি’র কেন্দ্রীয় গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মা. আজিজুর রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি যথাক্রমে আবুল কাসেম ও মমতাজ আহমেদ বাপী প্রমুখ। 

এর আগে সকালে মন্ত্রী জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।


আইনমন্ত্রী

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com