এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ২১:৩৭

আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ২১:৩৮

১৫৭

শেয়ার:

সমাজসেবা ও সংস্কৃতিতে বিশেষ সম্মাননা পেলেন মো. সেলিম হোসেন মন্ডল

সমাজসেবা, সংস্কৃতি চর্চা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গুণীজন সম্মাননা স্মারক-২০২৬’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি মো. সেলিম হোসেন মন্ডল।

News

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি মো. সেলিম হোসেন মন্ডলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর এমবিএ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। প্রধান আলোচক ছিলেন মো. আরিফুল ইসলাম জিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, কেন্দ্রীয় কমিটি। এছাড়া তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবেও পরিচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মো. জগলুল আহসান, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মো. সাইফুল ইসলাম হীরক, মো. বদিউজ্জামান আকন্দ, ড. জাহাঙ্গীর আলম রুস্তম, প্রফেসর আকবর সিরাজী, ওয়াজিউল হক শরীফ, ড. গোলাম ছারোয়ার, এস এম শামীম আখতার এবং মো. সেলিম হোসেন মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি, সভাপতি, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন ও সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটি। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ রাজু।

সম্মাননা গ্রহণের পর মো. সেলিম হোসেন মন্ডল বলেন, "গুণীজনদের সম্মান জানানো একটি জাতির সভ্যতা ও সংস্কৃতির পরিচায়ক। সমাজসেবা, মানবিক মূল্যবোধ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।"

তিনি এই সম্মাননাকে নিজের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন এবং এ জন্য স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।


সম্মাননা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com