এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১৬:৩২

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১৯:০৩

১৪৩

শেয়ার:

দণ্ডিত, পলাতক ও বহিষ্কৃত যুবদল নেতার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

মানিকগঞ্জ জেলা শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানী গ্রামে বহিষ্কৃত যুবদল নেতা মো. হাসনাত আল হাবীবের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

News

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি ওই বাড়িতে হামলা চালায়।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব জনির নেতৃত্বে প্রায় ১৫ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়, ঘরের মালামাল লুটপাট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য হাবিবের পিতা মো. আব্দুল মালেক (৬৮), প্রতিবেশী হাবিবুর রহমান (৩৩) ও অলক কাপালী (৩৭) জানান, সাম্প্রতিক সময়ে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী একাধিকবার বাড়িতে এসে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় গালাগালি, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি-বিরোধী প্রচারণা বন্ধ করা এবং টকশো, সভা, সমাবেশ ও সেমিনারে বিএনপি-বিরোধী বক্তব্য প্রদান থেকে মোঃ হাসনাত আল হাবিবকে বিরত রাখতে পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদক মাহবুব জনির বাসায় গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং, এ সময় প্রতিবেদককে অপদস্থ করে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. হাসনাত আল হাবিবের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তিনি বর্তমানে দণ্ডিত ও পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত।

অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাজ্য-লুটন যুবদলের সহ-সভাপতি এবং ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসনাত আল হাবিবকে প্রাথমিক সদস্যপদসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়।


অগ্নি সংযোগ

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com