এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মো. আমিরুল ইসলাম খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:০০

আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:০০

২৪৩

শেয়ার:

খোকসায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

News

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে খোকসা উপজেলার মোল্লা এন্টারপ্রাইজ (আশা) সারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষক রাকিবুল ইসলাম অভিযোগ করেন, সরকার নির্ধারিত দরে প্রতি বস্তা সার ১ হাজার ৫০ টাকা হলেও তার কাছ থেকে ১ হাজার ৫৮০ টাকা নেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইনের আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত নেওয়া টাকা কৃষক রাকিবুল ইসলামকে ফেরত দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জরিমানা ভ্রাম্যমাণ আদালত

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com