এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৪ জানুয়ারী ২০২৬ শনিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১৭:১৬

আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১৭:১৬

৩৮১

শেয়ার:

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে।

News

১৫ আগস্ট শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে সেটা দৃশ্যমান।


প্রেস সচিব নির্বাচন

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com