এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২২ মার্চ ২০২৬ রবিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোঃ শফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার):

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩, ০৯:৩১

আপডেট: ১৪ জানুয়ারী ২০২৩, ০৯:৩১

৪৬৫

শেয়ার:

খোকসায় অস্ত্র সহ একজন আটক

কুষ্টিয়ার খোকসায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

News

আটক ব্যক্তি উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের  ইউনুস আলীর ছেলে বাবু শেখ (৪৫)।

খোকসা থানা সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানপুর খেয়াঘাট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে বাবু শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বেলা দেড় টার দিকে ওসমানপুর ইউনিয়নের  কোমরভোগ খালপাড়ার জিয়ারত শেখের পুকুর পাড়ের ছাই স্তুপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপ গান উদ্ধার করা হয়। 

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, সন্দেহজনক গতিবিধির কারণে বাবু শেখ নামের ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


অপরাধ আটক

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com