এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

আশরাফুল ইসলাম, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১, ১৭:৪১

আপডেট: ২১ আগস্ট ২০২১, ১৭:৪১

৩০ ১৬১২

শেয়ার:

বদলগাছীতে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে

পিংকি রানী (২২) নামে সনাতন ধর্মের এক যুবতী ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করেছেন। পিংকি রানী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শরমজা গ্রামের বিনয় চন্দ্র রায় ও ভারতী রানী রায়ের মেয়ে।

News

২০ জুলাই ২০২১ সালে পিংকি রানী রায় কোর্টে গিয়ে ধর্মান্তরিত হয়ে ফাতেমা জান্নাত নাম ধারণ করে রমজান আলী (২৫) নামে এক যুবককে বিয়ে করেন।

রমজান আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের উবাইদুল ইসলাম ও ফরিদা বেগমের ছেলে। ১৯ জুলাই কোর্টে বিবাহের ঘোষণা দিয়ে তারা এফিডেভিট করেন। ঘোষণায় উল্লেখ করা হয়েছে তারা উভয়ই প্রাপ্ত বয়স্ক ও সাবালক। ভালোমন্দ বোঝার ক্ষমতা তাদের রয়েছে।

পিংকি রানী রায় ধর্মান্তরিত হওয়ার এফিডেভিটে উল্লেখ করেছেন জেনে বুঝে ও স্বজ্ঞানে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুুুসলিম হয়েছেন। ইসলাম ধর্মের রীতি-নীতি, ধর্মীয় বিধি-বিধানে আকৃষ্ট হয়ে গত ১৯ জুলাই কোর্টে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হন এবং একই দিনে নোটারী পাবলিকের মাধ্যমে মুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে ২০ জুলাই স্থানীয় ইমাম সাহেবের হাত ধরে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্যে রেজিস্ট্রির মাধ্যমে রমজানকে বিয়ে করেছেন। রেজিস্ট্রার এ বালাম নং ০১/২০২১, পাতা নং ০৯, তাং ২০/০৭/২০২১ ইং। 

পিংকির (ফাতেমা জান্নাত) সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ২ বছর আগে রমজান আমাদের উপজেলায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করতো। তখন থেকে তার সাথে আমার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই রমজান আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন। ধর্মান্তরিত হয়ে ও বিয়ে করার বিষয়ে কোন প্রকার প্ররোচনা করা হয় নাই। স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি।

রমজানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন বলে জানিয়েছেন।#



বিয়ে

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com