এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৫ এপ্রিল ২০২৬ রবিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

নিজস্ব প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৭:৪৮

আপডেট: ২৯ নভেম্বর ২০২০, ১৭:৪৮

৮৫৯

শেয়ার:

রায়পুরে সিঁধেল চুরি বেড়েই চলেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে দু’টি ঘরে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। উপজেলার চরআবাবিল ইউপির চরপাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

News

গত ৩ মাস আগে ঝাউডগি, ক্যাম্পেরহাট, চর আবাবিল এলাকায় ৮-১০টি সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। চুরি থেকে রেহাই পায়নি সামাজিক কাব ও মসজিদের বাক্সও। একটি ঘটনারও চোরাই মাল উদ্ধার বা কোনো চোর আটক হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চরপাঙ্গাসিয়া গ্রামে সানাউল্লাহ বেপারি বাড়ির ফারুক বেপারী ও হারুন বেপারির ঘরে সিঁধ কেটে চুরি হয়। এসময় স্বর্ণের চেইন, দুটি মোবাইল ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় লাখ টাকার মামলামাল নিয়ে যায়। এছাড়াও চলতি নভেম্বর মাসে একই এলাকায় চারটিরও বেশি চুরি হয়েছে। চোরের আতংকে এলাকাবাসীকে উদ্বিগ্ন থাকতে হচ্ছে।  বেশিরভাগ পরিবারই চোরাই মালামাল উদ্ধারে মামলা দায়েরকে বাড়তি ঝামেলা মনে করে কোনো অভিযোগ করছেন না বলে জনপ্রতিনিধিরা জানান। তবে ধারণা করা হচ্ছে এসব চুরির সাথে নেশাগ্রস্থ স্থানীয় যুবকরা জড়িত। হিন্দু অধ্যুষিত ক্যাম্পেরহাট এলাকায় মাদক দ্রব্য সেবনকারি ও বিক্রয়কারি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 


রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, এ ধরণের ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। মহামারী করোনা ভাইরাস জনিত এ পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও এলাকাবাসীকেউ সজাগ থাকতে হবে।’


অপরাধ

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com